ময়মনসিংহ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার ঢাকা থেকে বাহাদুরাবাদগামী আন্তঃনগর ট্রেন তিস্তা থেকে পড়ে ঝুলন্ত দুই যাত্রী নিহত হয়েছে।
এরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাফিজ উদ্দিন ও নেত্রকোনার বারহাট্টার কাইয়ুম। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।
গফরগাঁওয়ের পাগলা থানার ওসি মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদনগরে রেলপথের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধরে চলছিল একটি নসিমন। এর পাশ দিয়ে যাওয়ার সময় তিস্তায় ঝুলতে থাকা এই দুই যাত্রী নসিমনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭১৩ ঘ.
bdnews24