২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় টেম্পো চালক নিহত

চট্টগাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক টেম্পো চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক টেম্পো চালক নিহত হয়েছেন। নিহত মো. নাজিম উদ্দিন (২৬) পটিয়া উপজেলার গোবিন্দরখিল গ্রামের নজির আহমদের ছেলে। শনিবার সকালে পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার এএসআই মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে ঘটনাস্থলে একটি প্রাইভেট কারের সঙ্গে ওই টেম্পোর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন টেম্পোর চালক নাজিম। চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/জেকে/১৬৪৫ ঘ.