২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কল্যাণপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। তার দায়ের কোপে জখম হয়েছে মেয়েও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। তার দায়ের কোপে জখম হয়েছে মেয়েও। নিহতের নাম কোহিনূর বেগম (৪০)। তাকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তার স্বামী আয়নাল হককে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, কল্যাণপুর এসপি রোডের একটি বাসায় থাকতেন আয়নাল ও কোহিনূর। শুক্রবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে আয়নাল কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করে। এ সময় তাদের কিশোরী মেয়ে সুমি আক্তার (১৬) এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কোপ দেয় আয়নাল। এ ঘটনায় কোহিনূরের ভাই আলী হোসেন শিকদার একটি হত্যা মামলা করেছেন বলে ওসি জানান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৪৮ ঘ.