ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তাদের কাছে থেকে চারটি গাড়ি, লুট হওয়া স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন পাওয়া গেছে বলে শুক্রবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার আটজন হলেন- জিয়া উদ্দিন শফিক (২৫), আল-আমিন (২৫), আনারুল (৩০), রুবেল (২৫), মাহমুদুল হাসান তারেক (১৮), আব্দুর রাজ্জাক (৫২), আশরাফ হাওলাদার (৪৯) ও শেখ ফরিদ মুন্সি (৪০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ ৩৫টি মোবাইল ফোন পাওয়া যায়।
গ্রেপ্তার সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮১৯ ঘ.
bdnews24