চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোওেয়ন্টিফোর ডটকম)- সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ও হাতিয়া যাওয়ার পথে বিআইডব্লিউটিসি’র দুটি যাত্রীবাহী জাহাজে যান্ত্রিক ত্র“টি দেখা দিয়েছে।
সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসার পথে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় ১২৩ জন যাত্রী নিয়ে এমভি মনিরুল হকের ডান পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়।
অপরদিকে সন্দ্বীপ থেকে হাতিয়া যাওয়ার পথে সন্দ্বীপ উপকূলে বিআইডব্লিউটিসি’র অপর জাহাজ এমভি আবদুল মতিনের বামপাশের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এটিতে ৮০০ যাত্রী রয়েছেন।
এমভি মনিরুল হকের মাস্টার শিবু কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি একটি ইঞ্জিন দিয়ে চালিয়ে কর্ণফুলী নদীর মেরিন একাডেমী ঘাটে বৃহস্পতিবার সন্ধ্যায় নোঙ্গর করা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র একটি টাগবোট ঘটনাস্থলে গেছে জানিয়ে তিনি বলেন, এটির সাহায্যে মনিরুল হককে টেনে সদরঘাটে নিয়ে আসা হবে।
অপরদিকে এমভি আবদুল মতিনের মাস্টার আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্দ্বীপ থেকে হাতিয়া যাওয়ার পথে বামপাশের ইঞ্জিন বিকল হলেও অপরটি দিয়ে জাহাজটি চালানো হচ্ছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়া পৌঁছানোর কথা থাকলেও জাহাজটি সাড়ে দশটা নাগাদ ঘাটে পৌঁছানোর আশা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫৩ ঘ.
bdnews24