২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে ট্রলির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে ট্রলির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় নিহত সখিনা বেগম (৪০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মহল্লার আইউব আলীর স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এএসআই তাজুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে আলীনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সখিনাকে একটি ট্রলি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০০ ঘ.