বগুড়া, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাজার সংলগ্ন টয়েলেটের সেফটিক ট্যাংক বিস্ফোরণে এক মুসল্লি নিহত এবং ছয় জন আহত হয়েছে।
বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান (৬৫) বগুড়া সদরের জুম্মাপাড়ার বাসিন্দা তিনি।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, গত বুধবার শব-ই-কদরের রাতে মহাস্থান মাজার ও মসজিদে বিপুল সংখ্যক মুসুল্লির সমাগম হয়।
মাজারের মসজিদ সংলগ্ন একটি সেফটিক ট্যাংকের উপরে ১৯টি টয়েলেট সারিবদ্ধভাবে স্থাপিত ছিল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অপিসার দেওয়ান সোহেল রানা জানান, সেফটিক ট্যাংকের সঙ্গে গ্যাস পাইপের লাইনের সংযোগ বন্ধ ছিল।
“সেফটিক ট্যাংক থেকে গ্যাস বের হতে না পারায় ফজরের নামাজের আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।”
বিস্ফোরণে ১৯ টি টয়েলেট বিকট শব্দে ধসে পড়ে।
এতে সাতজন আহত হয়। তাদের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্য পাঁচ জনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় খলিলুর মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪০ ঘ.
bdnews24