২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

টাঙ্গাইল, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতীতে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত মো. জাকারিয়া হাবিব (৩০) মোবাইল অপারেটর বাংলালিংকে প্রকৌশলী হিসেবে কাজ করেন। তার বাড়ি বাড়ি পিরোজপুর জেলায়। বুধবার দুপুর পৌনে একটায় উপজেলার সল্লায় এ দুর্ঘটনায় বাংলালিংকের মাইক্রোবাসটির চালক জনি (৩০) এবং তার সহকারী মাসুদ (৩২) আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনুস আলী মিয়া জানান, সল্লায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জাকারিয়া হাবিব মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৫৪৯ ঘ.