২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিতরণ

ভারতের ৬৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

লালমনিরহাট, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ৬৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। বুধবার সকাল ১০টায় বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এছাড়া তিনবিঘা করিডোরেও দুই বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন বলেন, “প্রত্যেক বছরের মতো এবারও বিএসএফের প্রত্যেক ক্যাম্প, ব্যাটালিয়ন কমান্ডার ও সেক্টর পর্যায়ে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে।” “তারাও আমাদের প্রত্যেক ক্যাম্প, ব্যাটালিয়ন কমান্ডার ও সেক্টর পর্যায়ে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৪ ঘ.