চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সিতাকুণ্ডে কনটেইনারের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে সিতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার পোর্টলিংক ডিপোতে কন্টেইনার ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল রানা (২৭) চাঁদপুর জেলার মতলব থানার প্রখরামপুর এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারাত্মক আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪২৭ ঘ.
bdnews24