সাভার, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে পুলিশ অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে পৌর এলাকার রাজাশনের আমতলী এলাকা থেকে মোস্তাফিজুর রহমান (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মোস্তাফিজ গাইবান্ধা জেলার সদর থানার থানাপাড়া এলাকার হাজী মোজাহারুল ইসলামের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমতলী এলাকার সড়কে মোস্তাফিজের দেহ তল্লাশি করে একটি প্যাকেটে ২০০ ইয়াবা পাওয়া যায়।
তবে তার সহযোগী দিদার এ সময় পালিয়ে যায়।
মোস্তাফিজ জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে সাভারে বিক্রি করে আসছেন তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০২ ঘ.
bdnews24