২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে বন্দরনগরী চট্টগ্রামের জামালখানে সড়ক অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে বন্দরনগরী চট্টগ্রামের জামালখানে সড়ক অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকরা। বুধবার সকাল ১০টা থেকে জামালখান সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে পাশের জে আর ফ্যাশন লিমিটেডের অর্ধশতাধিক শ্রমিক। পরে পুলিশ ও বিজিএমইএর প্রতিনিধিদের আশ্বাসে তারা বেলা সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়। প্রতিষ্ঠানের স্যুইং সুপারভাইজার শিপন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা গত দুই মাস এবং কর্মকর্তারা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। গত ৩১ জুলাইয়ের মধ্যে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধের কথা বললেও এখন পর্যন্ত বেতন দেওয়া হয়নি। বিক্ষোভকারী শ্রমিক স্বপ্না দাশ জানান, শ্রমিকরা সকালে কাজ শুরু করলেও মালিকপক্ষ বেতন দিতে অস্বীকৃতি জানানোয় সকাল ১০টার দিকে তারা রাস্তায় নেমে আসেন। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে তুলেছি এবং মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করছি।” বিজিএমইএ চট্টগ্রামের সচিব মো. মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঈদের আগে বেতন দেওয়ার জন্য মালিকপক্ষের সাথে যোগাযোগ করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এসইউ/১৩১১ ঘ.