ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াবাজার ও ঢাকার কেরানীগঞ্জ থেকে তিন হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার এই দুজন হলেন হারুন উর রশিদ (৩০) ও আলামিন হাওলাদার সুমন (২৫)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক জোবায়ের ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে সুমনকে কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে রাজধানীর নয়াবাজার থেকে হারুনকে ২ হাজার ৯০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, হারুনের নয়াবাজার ‘হারুন টিসু ঘর’ নামে একটি কাগজের দোকান রয়েছে। কাগজের ব্যবসার আড়ালে হারুন মাদক বিক্রি করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০০৩৯ ঘ.
bdnews24