ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ।
বুধবার সন্ধ্যায় গণভবনে যান হাইকমিশনার। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লাল দেব।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপও বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২০৬ ঘ.
bdnews24