কক্সবাজার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সকালে বিজিবির একটি টহল দল নাফ নদীর তিন নম্বর স্লুইস গেট সীমান্ত এলাকায় এই অভিযান চালায়।
আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার সোলতানের ছেলে আবুল কাশেম (২২), নূরুল ইসলামের ছেলে নূর হোসেন (২০) ও ছৈয়দ ইসলামের ছেলে আবদুল্লাহ (১৮)।
বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১১ হাজার ৩০৫টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিজিবি একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১১ ঘ.
bdnews24