২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেরা পিটালো স্কুলছাত্রীকে

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মঙ্গলবার মুন্সীগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মঙ্গলবার মুন্সীগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। মেয়েটি বকুলতলা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দেওয়ানকান্দি এলাকার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় স্কুল এলাকার বখাটে সোহাগ ও সফিজলসহ কয়েকজন তাকে চড়-থাপ্পড় দেয়। এই ঘটনায় মেয়েটির মা সোহাগ ও সফিজলসহ অজ্ঞাত পরিচয় ৪/৫ জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দাখিল করেছেন, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৩ ঘ.