২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছিনতাইকারীর হাতে ব্র্যাক কর্মকর্তা খুন

সিলেট নগরীতে মঙ্গলবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে মঙ্গলবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আবদুল হান্নান সিলেট অফিসে হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গন্ডামারা গ্রামের আবদুল হাশিমের ছেলে। শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, বেলা পৌনে ২টায় নগরীর অভিজাত আবাসিক এলাকা উপশহরের ই ব্লকের ৩ নম্বর রোডের ব্র্যাক কার্যালয় থেকে সাত লাখ ২০ হাজার টাকা নিয়ে বের হন আবদুল হান্নান। কিছুদূর যাওয়ার পর কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে তারা টাকা নিতে পারেনি। হান্নানের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.