২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ডুবো চরে ফেরি আটকে মাওয়ায় যানজট

প্রায় সাতশ’ যাত্রী নিয়ে মাঝ পদ্মায় ডুবো চরে আটকা পড়েছে একটি ফেরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাতশ’ যাত্রী নিয়ে মাঝ পদ্মায় ডুবো চরে আটকা পড়েছে একটি ফেরি। মঙ্গলবার সকাল ১০টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটের কবুতর খোলা-কাউলিয়ার চর চ্যানেলে ডুবো চরে আটকা পড়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ফেরিটিতে ৩০ যানসহ অন্তত সাতশ’ যাত্রী রয়েছে। মাওয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, নাব্যতা সঙ্কটের কারণে ঝুঁকিপূর্ণভাবে মাওয়া-লৌহজং-মাগুড়খ--নাওডুবা-হাজরা-চরজানাজাত চ্যানেল দিয়ে ফেরিগুলো চলাচল করছিল। “সকালে কবুতর খোলা-কাউলিয়ার চর চ্যানেলে ডুবো চরে একটি ফেরি আটকা পড়েছে। উদ্ধারকারী জাহাজ আই টি ৩৯২ ঘটনাস্থলে পৌঁছে ফেরিটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।” “এর ফলে অন্য চ্যানেলগুলো দিয়ে ধীরগতিতে ফেরি চলাচল করায় মাওয়া ঘাটে যানজট দেখা দিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬৪৮ ঘ.