২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবকের হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে টঙ্গীতে সোমবার এক যুবকের একটি হাত কুনইয়ের নিচ থেকে কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

গাজীপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে টঙ্গীতে সোমবার এক যুবকের একটি হাত কুনইয়ের নিচ থেকে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। হাবিবুর রহমান ওরফে হবুকে (২২) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ১৩ যুবককে আটক করেছে। জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল করিম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হবুর সঙ্গে একদল যুবকের বিরোধ ছিল। এর জেরে বিকাল সোয়া ৫টার দিকে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে হবুর বাম হাত কেটে নিয়ে পালানোর সময় পূবাইলের হায়দরাবাদ এলাকায় জনতা হাতের কাটা অংশসহ ১৩ জনকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাম দা ও পাঁচটি ছোরা উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। আটকরা হলেন টঙ্গীর দত্তপাড়ার শহিদ (১৭), আশরাফুল হক (২২), মো. আরিফ (১৬), মো. শামিম (১৮), মো. জালাল (২২), ইমরান (১৬), সেকান্দর আলী (২২), মধুমিতা রোডের জুয়েল (২২), চেরেগালীর বাবু (২২), হাসান খান (২২), সামসুদ্দিন (১৭), হিমারদীঘীর সাইফুল ইসলাম (২২), ও বনমালা রোডের মো. ইমন (২২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.