২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর উপকূল থেকে লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার কদমরুসুল এলাকায় সাগর উপকূল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার কদমরুসুল এলাকায় সাগর উপকূল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. সেলিম (৩৫) উপজেলার মাদামবিবির হাট এলাকার জাহানাবাদ গ্রামে তার শ্বশুর বাড়িতে বাস করত বলে স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকা থেকে সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। সীতাকুণ্ডু থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদমরুসুল এলাকার আরেফিন এন্টারপ্রাইজ শিপ ইয়ার্ডের দক্ষিণ পাশের সাগর উপকূল থেকে দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃতদেহের কপালের ডানপাশে গভীর ক্ষত রয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সাগরে জোয়ার থাকায় লাশটি তখন পাওয়া যায়নি। এর পর দুপুর আড়াইটার দিকে ভাটার সময় পুলিশ লাশটি উদ্ধার করতে সক্ষম হয় বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮২২ ঘ.