২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

বরিশালের বাবুগঞ্জ থেকে পাইপগানসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

বরিশাল, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের বাবুগঞ্জ থেকে পাইপগানসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার আগরপুর থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম মোর্শেদ হাওলাদার (৩৫) উপজেলার আগারপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য। র‌্যাব-৮এর ১নং কোম্পানীর কমান্ডার মেজর রাশেদুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগরপুর বাজারে অভিযান চালিয়ে গোলাম মোর্শেদকে আটক করা হয়। পরে তার তথ্যানুসারে ঠাকুর মল্লি¬ক গ্রামের বাবুল মোল্ল¬ার বাড়ির বাঁশ ঝাড়ের মাটির নীচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় একটি হাতে তৈরি পাইপগান উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৫৪ ঘ.