২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে দুর্ঘটনার পর সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও এলাকায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হওয়ার পর সাত রাস্তা এলাকায় জনতার অবরোধে সোমবার বিকালে প্রায় এক ঘণ্টা তাজউদ্দীন আহমদ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হওয়ার পর সাত রাস্তা এলাকায় জনতার অবরোধে সোমবার বিকালে প্রায় এক ঘণ্টা তাজউদ্দীন আহমদ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। নিহত আবুল হোসেন বিজি প্রেসের কর্মচারী। বিজি প্রেসের সামনে দুর্ঘটনায় তিনি নিহত হলে সরকারি ওই প্রতিষ্ঠানের কর্মীরা ওই বাসটি ভাংচুর এবং চালককেও মারধর করে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে পৌনে ৪টার দিকে বিজি প্রেসের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন আবুল হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পরপরই বিজি প্রেসের কর্মচারীরা মগবাজার-মহাখালী সড়কে নেমে আসে। তারা বিআরটিসির বাসটি আটকে ফেলে ভাংচুর করে। চালককেও ধরে বিজি প্রেসের ভেতরে নিয়ে যায় এবং মারধর করে। প্রায় আধা ঘণ্টা পর কর্মচারীরা বাসচালককে হাত-পা বেঁধে প্রায় অচেতন অবস্থায় রাস্তার মাঝে রেখে যায়। এরপর চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন শিল্পাঞ্চল থানার ওসি ফারুক আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় এক ঘণ্টা পর বিজি প্রেসের কর্মচারীরা সড়ক থেকে উঠে গেলে পৌনে ৫টার দিকে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭১৫ ঘ.