চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়া বিএসটিআই’র সিল ব্যবহার করে বাজারজাত করা এগার হাজার বোতল এনার্জি ড্রিং জব্দ করে ধ্বংস করেছে র্যাব সদস্যরা।
সোমবার দুপুরে নগরীর নতুন চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে দুই ডিলারের কাছ থেকে এসব পানীয় জব্দ করা হয়।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মতিনুর রশিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দুই ডিলার সুনীল তালুকদার ও পেয়ারুল আলমকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানাও করেছেন।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮১৬ ঘ.
bdnews24