২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই করে পালানোর সময় টাকাসহ গ্রেপ্তার ১

রাজধানীর মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ওই সময় ওই ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই হওয়া ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ওই সময় ওই ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই হওয়া ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। রোববার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম জামাল শহীদ (২৪)। মতিঝিল থানার ওসি মো. হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিজান উদ্দিন নামে নতুন টাকার এক ব্যবসায়ী পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে মোটর সাইকেলে যাওয়ার সময় ব্যাংকের সামনেই জ্যামে পড়েন। ওই সময় জামাল ছুরি দেখিয়ে মিজানের সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। মিজানের চিৎকারে টহল পুলিশ জামালকে ধাওয়া করে আটক করে বলে জানান ওসি। তখন মিজানের কাছে ছিনতাই করা টাকা ও একটি ছুরি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩১০ ঘ.