২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় আটক ৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের জের ধরে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের জের ধরে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জসিম (২৫), মহিনউদ্দিন (২৫), সেকান্দর (২৮) ও সুজন নাথ (২৮)। শনিবার মধ্যরাত থেকে রোববার পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাঙ্গুনিয়া থানার ওসি এম এম মোরশেদ। তিনি বলেন, “যাচাই-বাছাই করে আটককৃতদের মধ্যে জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে।” শনিবার মধ্যরাতে রাঙ্গুনিয়ার রাজানগরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরীকে (২৮) হত্যা করা হয়। এম এম মোরশেদ জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিল্টন চৌধুরী এবং রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল জাহাঙ্গীর ও মোহাম্মদ ইলিয়াসের সমর্থকদের মধ্যে শনিবার রাতে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা রাশেদকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ চৌধুরী মিল্টন চৌধুরীর অনুসারী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/২২৪৭ ঘ.