২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ইরানে ভূমিকম্পে জীবন ও সম্পদহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানে ভূমিকম্পে জীবন ও সম্পদহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে রোববার পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশটি কাটিয়ে উঠতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শনিবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে প্রায় তিনশ জন নিহত হয়। পূর্ব আজারবাইজান প্রদেশের আহার, হারিস ও ভারবাকান শহরে ওই ভূমিকম্প আঘাত হানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১২৮ ঘ.