২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হত্যামামলার আসামি খসরু গ্রেপ্তার, ৫ পুলিশ আহত

মুন্সীগঞ্জের সাজাপ্রাপ্ত ও হত্যাসহ সাতটি মামলার আসামি আমির খসরু (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সাজাপ্রাপ্ত ও হত্যাসহ সাতটি মামলার আসামি আমির খসরু (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। শনিবার রাত পৌনে ১২টায় সদর উপজেলার জিহসতলায় এই গ্রেপ্তার অভিযানে গুলিবিদ্ধ দুই পুলিশসহ পাঁচ পুলিশ আহত হন। এ সময় পুলিশও পাল্টা ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আট রাউন্ড গুলিসহ যুক্তরাষ্ট্রের তৈরি সাত দশমিক ৬২ পিস্তল উদ্ধার করে পুলিশ। খসরুর ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই নজরুল, এসআই মোস্তাফা কামাল গুলিবিদ্ধ হয়েছেন। তারা সহ আহত সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক, এসআই মনিরুজ্জামান ও এএসআই মনিরুজ্জামানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসাপতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত খসরুকে ডান হাতে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় কড়া নিরাপত্তায় ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল বাশার জানান, সদর উপজেলার বল্লালবাড়ি গ্রামের সরুজ মিয়ার ছেলে খসরুর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে। “ছয় বছরের সাজাপ্রাপ্ত খসরু আত্মগোপনে থেকে এলাকার অপরাধকর্মকা- চালিয়ে আসছিল।” সদর থানার সেকেন্ড অফিসার সুলাতান উদ্দিন জানান, পঞ্চসার মোড় থেকে দুই সঙ্গীসহ খসরু মোটর সাইকেলে করে সর্দার পাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পরে পুলিশ পিছু নেয় এবং পাল্টা গুলি ছোড়ে। জিহসতলায় নিয়ে খসরু মোটারসাইকেল নিয়ে পড়ে যায়। এই সময় পুলিশের দুইটি গুলি খসরুর পায়ে বিদ্ধ হয়। তবে খসরুকে ফেলেই তার দু’সঙ্গী পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৬ ঘ.