২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর বাড্ডায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোরবার সকাল সাড়ে ১১টার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহারিয়ার রুদ্র (১০)। রুদ্রের বাবা কামাল উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে সাতারকুল বাসার কাছে একটি খালে পড়ে যায় রুদ্র। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাকে পানি থেকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান, রুদ্রের মৃত্যু হয়েছে। রুদ্র মানসিক ভারসম্যহীন ছিলেন বলে জানান তার বাবা। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫১১ ঘ.