চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি পাঁচতলা ভবনের পাঁচতলা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত জহিরুল ইসলাম (৫০) বায়েজিদ থানার অক্সিজেন এলাকার সৈয়দপাড়ার বাসিন্দা। তার বাবার নাম নইদ আলী।
শনিবার দুপুর আড়াইটার দিকে বন্দরনগরীর বায়েজিদ থানা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকার রফিক খান ভবনের পাঁচতলার বাসিন্দা জহিরুল বাসার বাইরে বারান্দায় দাঁড়িয়ে এদিক-ওদিক তাকানোর এক পর্যায়ে দেহের ভারমাস্য হারিয়ে চারতলায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।”
আহত অবস্থায় জহিরুলকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/এএল/২২৪৯ ঘ.
bdnews24