বরিশাল, অগাষ্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশাল নগরী থেকে শনিবার হিযবুত তাওহীদের সদস্য সন্দেহে দুই পলিটেকনিক ছাত্রকে আটক করেছে পুলিশ।
রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণা চালানোর সময় আটক হন উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে নাসিম হাওলাদার (১৮) এবং নগরীর গাউছিয়া সড়কের কাঞ্চন মল্লিকের ছেলে মো. ফিরোজ মল্লিক (১৮)।
তারা নগরীর সিএন্ডবি রোডের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুই শিক্ষার্থী যাত্রীদের মাধ্যমে হিযবুত তাওহীদের বই বিতরণ করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.
bdnews24