২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রলার থেকে ১,৬৬৭ বোতল ফেনসিডিল আটক

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় ট্রলার থেকে ফেনসিডিল আটক করেছে বিজিবি সদস্যরা। তবে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

সাতক্ষীরা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় ট্রলার থেকে ফেনসিডিল আটক করেছে বিজিবি সদস্যরা। তবে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। সাতক্ষীরা ৩৪ বিজিবি ব্যাটালিয়ন (নীলডুমুর)-এর উপ-অধিনায়ক মেজর ফারুক ই আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ কোম্পানি সদরের বিজিবি সদস্যরা গোয়ালঘেষিয়া নদীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় লঞ্চঘাটে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি ১ হাজার ৬৬৭ বোতল ফেনসিডিল আটক করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়। আটক ফেনসিডিলের মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে বিজিবি কর্মকর্তা জানান। এব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২২ ঘ.