ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র মৃণাল চৌধুরী, তুষার চৌধুরী ও শুভ হাসান।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ করার অভিযোগে কলেজ ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
“তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে,” বলেন জামিল আহমেদ।
তবে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮১৪ ঘ.
bdnews24