নারায়ণগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টায় কদমতলীর নাভানা ভূইয়া সিটি আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানিয়েছেন।
নিহত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাভানা ভূইয়া সিটি আবাসিক এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
শিশুটির গলায় রক্তের দাগ ও জবাইয়ের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা হত্যার পর শিশুটিতে নির্জন ওই স্থানে ফেলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৬ ঘ.
bdnews24