২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে শিল্পী সুলতানের জন্মদিন পালিত

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মদিন পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

নড়াইল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মদিন পালিত হয়েছে। জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এসব অনুষ্ঠান আয়োজন করে। এরমধ্যে ছিল সকালে শহরের মাছিমদিয়া শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। এছাড়া শিল্পীর জন্মদিন উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। প্রবীণ শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. জহুরুল হক ও ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু। জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, “শিল্পীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১০ অগাস্ট নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পবিত্র রমজান উপলক্ষে এ বছর ১ সেপ্টেম্বর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।” এসএম সুলতান ১৯২৪ সালের ১০ অগাস্ট চিত্রা নদীর তীরে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মেছের আলী, আর মায়ের নাম মাজু বিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৭৪০ ঘ.