২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবক নিহত

নগরীর বন্দর থানার সিইপিজেট এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার সিইপিজেট এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেট) লেবার কলোনি এলাকায় ২০ বছর বয়সি ওই পথচারী বাসের নিচে পড়েন বলে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন মিয়া জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিইপিজেট এলাকা থেকে পতেঙ্গাগামী একটি বাস ওই যুবককে পেছন থেকে ধাক্কা দিলে এতে মারাত্মক আহত হয় ওই যুবক। আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ কর্মকর্তা মনির জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসচালক মো. সাইফুল ইসলাম রনিকে (২০) আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৮৩০ ঘ.