শেরপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরের একটি রাইসমিলের নৈশ প্রহরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোররাতে শহরের শীতলপুর এলাকার চৌহান রাইসমিলে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহতের নাম জয় কান্ত দাস (৭৫)।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বলেন, রাতে জয় কান্ত দাস তার ছেলে শ্যামল দাসকে নিয়ে রাইসমিলে পাহারা দিচ্ছিলেন। ভোররাত রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা জবাই করে জয় কান্তকে হত্যা করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্যামল দাসকে (২৫) আটক করে শেরপুর সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
লাশ ময়নাতদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪২ ঘ.
bdnews24