২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবদল কর্মী খুন

কুমিল্লায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

কুমিল্লা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে নগরীর পুরাতন চৌধুরীপাড়ায় এ ঘটনায় নিহত জসিমের (২৫) বাবার নাম ইসমাইল মিয়া। কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা জসিমকে চাপাতি কিংবা কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে। জসিমের গলা ও ডান ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, এলাকাবাসী জসিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, জসিম কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর একজন সক্রিয় কর্মী। এ ঘটনায় দায়ের মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সোহেল বলেন, “জসিমের সঙ্গে সন্ত্রাসী চশমা রুবেল পক্ষের চোরাই মোটর সাইকেল বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ ছিল। চশমা রুবেল পক্ষের সন্ত্রাসীরাই তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।” লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৭ ঘ.