২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীবাড়িতে বিএনপি কার্যালয়ে লাশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের বিএনপির কার্যালয় থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

মুন্সীগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের বিএনপির কার্যালয় থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নাসির উদ্দিন (২৪) নামে ওই যুবকের লাশ উদ্ধারের পর বুধবার সন্ধায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নাসিরের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। টঙ্গীবাড়ি থানার ওসি আবদুল্লাহ সাংবাদিকদের বলেছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন বলেন, “অফিসে তালা ছিল না। ধারণা করা হচ্ছে এই যুবক আত্মহত্যা করেছে।” এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন তিনি। মৃত নাসিরের বাড়ি লৌহজং উপজেলার পূর্ববড়দিয়া গ্রামে। তিনি ঢাকায় একটি কারখানায় চাকরি করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৫ ঘ.