২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মাষ্টমীতে চার দিনের উৎসব চট্টগ্রামে

বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনের জন্মাষ্টমী উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনের জন্মাষ্টমী উৎসব। সকাল ১০টায় নগরীর জে এম সেন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হবে। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এই উৎসব উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিকালে ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। অনুষ্টানমালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ধর্মীয় মহারাজ ও বক্তারা উপস্থিত তাকবেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক চন্দন তালুকদার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারে ধর্মসভা ছাড়াও মাতৃসম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবার গভীর রাত থেকে শুরু নাম সংকীর্তন শুরু হয়ে তা রোববার সকাল পর্যন্ত চলবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/১৯১২ ঘ.