টাঙ্গাইল, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন গোপালপুর উপজেলার চর সুনামুড়ি গ্রামের শুকুর বেপারীর ছেলে কবির হোসেন (৪৮) ও একই গ্রামের মুচু বেপারীর ছেলে আব্দুল বারেক (৩৫)।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধুপুর থেকে ঘাটাইলগামী মোটরসাইকেলটি বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
ঘাটাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৮ ঘ.
bdnews24