২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ১

গাজীপুরে সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় গরু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

গাজীপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় গরু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার মধ্য রাতে এ দুর্ঘটনায় ট্রাক আরোহী গরু ব্যাবসায়ী বাবুল মিয়া (৩২) ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের সহকারীসহ আরো তিন জন আহত হন। নিহত বাবুল কুমিল্লার দেবিদ্বার থানার দক্ষিণ কুনরা গ্রামের তোরাব আলীর ছেলে। আহতরা হলেন, একই এলাকার সাহাদুল্যা (৪০), আব্দুল হালিম (৪৮), আলআমিন (২০)। সাহাদুল্ল্যাকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অন্যদের গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আসাদ জানান, বাবুলের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বাবুলের ভগ্নিপতি নুরু মিয়া জানান, বাবুল রাজশাহী থেকে গরু নিয়ে ট্রাকে কুমিল্লায় ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে ধীরাশ্রম এলাকায় ট্রাকটিকে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে গরু ও যাত্রীসহ ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকটি মঙ্গলবার দুপুর পর্যন্ত খাদ থেকে উদ্ধার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৭ ঘ.