২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জমির বিরোধে খুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

বগুড়া, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের দক্ষিণ মাঠে এই সংঘাতে আরো তিনজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম আব্দুল জব্বার(৪০)। আহতরা হলেন- আফাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক ও খোকা মিয়া। স্থানীয়রা জানায়, গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে জব্বার, আফাজ, রাজ্জাক ও খোকা মিয়ার সঙ্গে একই গ্রামের ফজের আলী ও তার ছেলেদের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে সোমবার সকালে ফজের আলী ও তার ছেলেরা কোদাল ও লাঠি দিয়ে জব্বার, আফাজ, রাজ্জাক ও খোকা মিয়াকে বেদম পেটায় বলে স্থানীয়রা জানায়। কোদাল ও লাঠির আঘাতে আহত জব্বারকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আফাজ, রাজ্জাক ও খোকা মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘাতের পর নন্দীগ্রাম থানার ওসি আমিনুর রহমান ঘটনাস্থলে যান। বগুড়ার সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০০৫ ঘ.