২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মাপারে ব্যবসায়ীর গলাকাটা লাশ

রাজবাড়ী সদর উপজেলা থেকে সোমবার এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

রাজবাড়ী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলা থেকে সোমবার এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওহিদ হাসান (২৮) গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের ওহাব আলীর ছেলে। তিনি গোয়ালন্দ বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ধারালো অস্ত্র দিয়ে লাশের গলা ও পেট কাটা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বজনদের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর আরো বলেন, রোববার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হয়ে তিনি আর ফেরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.