২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার

নগরীর পতেঙ্গা এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে পতেঙ্গা থানার সিমেন্ট ক্রসিং মোড় এলাকা থেকে ওই দুই ব্যক্তিতে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কদমরসুলের মৃত মদন আলীর ছেলে শাহজাহান ওরফে দুলা মিয়া (৩৬) ও মাহাতুরের ছেলে ফারুক হোসেন খোকা (৪২)। তাদের দেওয়া তথ্যে বাঁশখালী থানার দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি টিলার ওপর থেকে একটি বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়- গ্রেপ্তারকৃতরা বাঁশখালী থানা এলাকায় ডাকাতি করতে যাওয়ার উদ্দেশে সিমেন্ট ক্রসিং এলাকায় জড়ো হয়েছিল। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২০১০ ঘ.