২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সোমবার ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সোমবার ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এই ইফতার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিরোধী দলের এই নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান। এরপর প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন স্পিকার আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান প্রমুখ। এই ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেলসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। আওয়ামী লীগ এবং মহাজোটের শরিক দলের নেতারাও ইফতারে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জমিরউদ্দিন সরকারের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০০৪ ঘ.