নারায়ণগঞ্জ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষ রোধে ঈদের ১০ দিন আগে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিকদের একটি সংগঠন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ দাবি জানায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
সম্মেলনে বক্তারা বলেন, প্রতি বছরই ঈদের আগে বেতন-ভাতা, ঈদ বোনাস ও ঈদের ছুটি নিয়ে শ্রমিকদের মধ্যে অনশ্চিয়তা থাকায় নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ, ভাংচুর ও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যা কারো কাম্য নয়।
তারা আরো বলেন, এ অবস্থায় অনেক কারখানার মালিক শ্রমিকদের এসব বিষয়ে অবহিত করতে বিলম্ব করেন। অনেক সময় মালিকরা নিজে উপস্থিত না হয়ে মধ্যম সারির কর্মকর্তাদের ব্যবহার করায় মালিক ও শ্রমিকের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
তাই শ্রমিক অসন্তোষ রোধে ২০ রমজানের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন। উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. হানিফুল কবির, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১৪১ ঘ.
bdnews24