২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন চৌধুরীর প্রতি খালেদার শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল মতিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল মতিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন খালেদা জিয়া। শনিবার সংসদ ভবন প্রাঙ্গনে মহানগর বিএনপির ইফতার পার্টির অনুষ্ঠান শেষ করে তিনি সরাসরি নিহতের বেইলি রোড়ের বাসায় যান। সেখানে প্রয়াত নেতার মরদেহের সামনে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। বিরোধী দলীয় নেতা প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। এ সময়ে নারায়ণগঞ্জ জেলা সভাপতি কাজী মুনির, সাধারণ সম্পাদক তৈমুর আলম খন্দকার, প্রয়াত নেতার ভাতিজা মনিরুজ্জমান চৌধুরী খোকন উপস্থিত ছিলেন। শনিবার সকাল সোয়া ১০টায় বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে আবদুল মতিন চৌধুরী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল মতিন চৌধুরী ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি দলের সহসভাপতি ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। আবদুল মতিন চৌধুরীর মরদেহ রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। রোববার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কেন্দুয়া গ্রামে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৩৪ ঘ.