২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট বিচ্ছিন্ন

কুমিল্লায় কনটেইনারবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

কুমিল্লা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় কনটেইনারবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী এই ট্রেনের চারটি চাকা ময়নামতি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। কুমিল্লার স্টেশন মাস্টার মো. হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার কারণে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে জংশনের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর মাসুদ সারোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.