২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ডসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

রাজবাড়ী, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ডসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বকর ছিদ্দিকের বাড়ি যশোরের শার্শা থানার বুজুতলা গ্রামে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, যশোর থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাসে তল্লাশির সময় আবু বকরের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩১৭ ঘ.