২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আলোকচিত্র প্রদর্শনী

চট্টগ্রামে শুরু হয়েছে আলোকচিত্র সাংবাদিক কুতুব চৌধুরীর তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুরু হয়েছে আলোকচিত্র সাংবাদিক কুতুব চৌধুরীর তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। আলোক চিত্রশিল্পী মোরতাজা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, আমার দেশ’র ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মো. রেজা প্রমুখ। ‘চিত্র সাংবাদিকতায় চট্টগ্রাম’ শীর্ষক এ প্রদর্শনী প্রতিদিন সকাল থেকে সন্ধ্য পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে দৈনিক ইনকিলাব চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক কুতুব চৌধুরীর আশিটি ছবি স্থান পেয়েছে। এসব ছবিতে চট্টগ্রামের উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ের ছবি ফুটে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১৩৪ ঘ.